Total Visitors
 
 
 
You are here » HOME
বাগমারা উপজেলা
ইতিহাস ও ঐতিহ্য :  উত্তর বঙ্গ রাজশাহীর এক গৌরব গাঁথা স্থান হচ্ছে বাগমারা উপজেলা। কথিত আছে এখানে এক সময় বন-জঙ্গলে পরিপূর্ণ ছিল। শোনা যায় বৃটিশ আমলে বিসত্মীর্ণ বন-জঙ্গল কেটে জনবসতি গড়ে উঠায় উপজেলার নামকরণ হয় ‘‘বাগমারা’’। এছাড়াও কথিত আছে বর্তমান বাগমারা থানা ভবনের জমির উপর বিরাট একটি বাগান ছিল। বাগানটি কেটে থানা ভবন নির্মাণের কারণেও অঞ্চলটি ‘‘বাগমারা’’ নামে পরিচিতি পায়। বাগমারার প্রাচীন জায়গা হিসেবে তাহেরপুরদেশ ও বিদেশে পরিচিতি লাভ করে। জানা যায় বাংলার বার ভূঁইয়ার অন্যতম তাহের ভূঁইয়া সদলবলে তাহেরপুরে আসেন এবং তাঁর নামানুসারে ‘‘তাহেরপুর’’ নামকরণ হয়। তাহের ভূঁইয়া ইংরেজ শাসকদের খাজনা দিতে অস্বীকৃতি জানালে ইংরেজ সেনাবাহনী তাহের ভূঁইয়াকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে রাজা কংস নারায়ণকে খাজনার বিনিময়ে তাহেরপুরের রাজত্ব প্রদান করে। অনুমান প্রায় ৫৭০ বছর আগে রাজা কংস নারায়ণ আনুষ্ঠানিকভাবে প্রথম শারদীয় দূর্গোৎসব পালন করেন। তখন থেকেই প্রতি বছর হিন্দু ধর্মে বিশ্বাসীরা তাদের ধর্মের প্রধান উৎসব হিসেবে শারদীয় দূর্গাপূজা পালন করে আসছে। বাগমারা উপজেলা প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ সালে। ঐতিহাসিক স্থানের মধ্যে তাহেরপুর এবং বীরকুৎসা উল্লেখযোগ্য।
অবস্থান:বাগমারা উপজেলার উত্তরে নওগাঁ জেলার মান্দা ও আত্রাই উপজেলা, দক্ষিণে দূর্গাপুর ও পুঠিয়া উপজেলা, পূর্বে নাটোর সদর ও আত্রাই উপজেলা এবং পশ্চিমে মোহনপুর ও মান্দা উপজেলা। উপজেলার আয়তন ৩৬৬.৩০ বর্গ কিলোমিটার। এ উপজেলাটি ২৪ডিগ্রী ৩০ফিট ও ২৪ডিগ্রী ৪১ফিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ডিগ্রী ৪১ফিট ও ৮৮ডিগ্রী ৫৭ফিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবসি'ত। বাগমারা উপজেলাটি রাজশাহী শহর হতে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর পূর্বে অবসি'ত। ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে এ উপজেলা গঠিত। পৌরসভা দুটি হচ্ছে তাহেরপুর ও ভবানীগঞ্জ।
free counters
Free counters
 
 
 
 
 
 
 
Read More..
 
 
 
Copyright © 2009 Digital Bagmara :: All Rights Reserved :: Web Design Company :: Eicra Soft Ltd.